মোস্তফা গাজী,বকশীগঞ্জ প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে ” উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার( ৬ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও বিআরডিবির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইউএনও মুরাদ হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শোয়াইব আজমী।
আলোচনা সভায় দিবসটির কার্যক্রম নিয়ে গ্রামীণ অর্থনীতির ভিত্তি মজবুত করতে আলোচনা করা হয়।