মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে বাড়ী ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী।
শনিবার দুপুরে বালিজুড়ী বাজারে অবঃ সেনা সদস্যদের নিয়ে এক সংবাদ সম্মেলন করেন অবঃ সেনা সার্জেন্ট মোঃ আঃ আজিজ।
সংবাদ সম্মেলন করেন অবঃ সেনা সার্জন মাদারগঞ্জ পৌর শহরের চর বওলা এলাকার ভুক্তভোগী মোঃ আঃ আজিজ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন আমি অত্যান্ত ভারাক্রান্ত হৃদয়ে আজ আপনাদের সরানোপন্ন হয়েছি। আমার প্রতিবেশী বিপ্লব প্রামানিক,মহারাজ প্রামানিক গংদের সাথে একখন্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।এই নিয়ে আমার প্রতিপক্ষ বিপ্লব প্রামানিক গংরা তিনদফা মামলা মোকদ্দমা করলেও বিজ্ঞ বিচারক আমার জমির কাগজ পত্র পর্যালোচনা করে তিনটি মামলায় আমার পক্ষে রায় হয়। উল্লেখ্য যে,জমিটি আমি খারিজ খতিয়ান করে ঝামেলা মুক্ত আছি। জমির কাগজ পত্রে আমার সাথে বিরোধ না থাকলেও বিপ্লব প্রামানিক,মহারাজ প্রামানিকসহ ২০/২৫ জনের একদল দূর্বৃত্ত ২৪ জুন দুপুর সাড়ে ১২ টায় দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়ী ঘরে আক্রমণ করে ব্যপক ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। তাদের ভয়ে আমি আমার ঘরের একটি কক্ষে লুকিয়ে থাকি।পরে আমার ডাক চিৎকারে আশে পাশের লোকজন ঘটনাস্থলে আসলে দূবৃর্ত্তরা পালিয়ে যায়। পরে আমি দেখতে পাই যে, তারা আমার ঘর থেকে নগদ ৫ লাখ টাকা,দুইভরি স্বর্ণ যাহার মূল্য ৪ লাখ টাকা। আমি এ ঘটনায় ২৫ জুন বিপ্লবসহ ৮ জন ও অজ্ঞাতনামা ১৫/২০ জনের নামে মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করি, মামলা নং ১৯/১১০। আমার জমিটি পৌর এলাকার বালিজুড়ী মৌজার আরওআর খতিয়ান নং ৫৫, দাগনং ১৩৪ জমি জমির পরিমাণ ৩১ শতাংশের কাতে ৬.২৫ যাহা ২০১৩ সালে ২ শতাংশ ও ২০২৫ সালে ৪.২৫ শতাংশ জমি ক্রয়করে ভোগদখল করে আসছি। উক্ত জমিতে ৩ বছর ধরে ঘরবাড়ি করে বসবাস করে আসছি। থানায় মামলা করার পর থেকে আসামীদের বিভিন্ন হুমকি ধামকিতে ভয়ে বর্তমানে পরিবার নিয়ে ঝুঁকির মধ্যে দিনাতি পাত করছি। আমি একজন সেনা সার্জন ( অব) অত্যান্ত শান্তি প্রিয় মানুষ। সাংবাদিক ভাইয়েরা আপনাদের স্ব- স্ব পত্রিকায় আমার এই বিষয়টি প্রকাশ করবেন। যাতে করে আপনাদের প্রচারের মধ্যদিয়ে আমার উপর হামলার ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে তদন্ত করে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি ।
এ সময় মাদারগঞ্জ উপজেলা অবঃ সেনা কল্যাণ পরিষদের সভাপতি/সাধারণ সম্পাদক সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং এসময় তাদের সহযোদ্ধা অবঃ সেনা সার্জেন্ট আঃ আজিজ এর বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহবান জানান ।