ইসলামপুরে লাগেজে বন্দি অজ্ঞাত লাশ উদ্ধার

রোকনুজ্জামান সবুজ,ইসলামপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলা চরপুটিমারী ইউনিয়নে বেনুয়ার চর ডেফলা মেইন রোড সংলগ্ন মোহাম্মদ আলমাছ আলীর মাছের প্রজেক্টে কোনায় লাগেজে মধো অজ্ঞাত পরিচয়ে (৩০) এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।

বুধবার (২২জুন) রাত আনুমানিক ১১ টার দিকে আলমাছ তার মাছের প্রজেক্ট দেখতে আসলে প্রথম পর্যায় একটি লাগেজ দেখতে পায়। লাগেজের কাছে এগিয়ে গেলে পচা দুর্গন্ধ বের হয়।

তাৎক্ষণিক বিষয়টি এলাকার মানুষের মাঝে ছড়িয়ে পরায় ইসলামপুর থানায় বিষয়টি জানান।

পরে ইসলামপুরে ডিগ্রি চর পুলিশ ফাড়ির এস আই মোস্তাফিজর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনা স্থলে পৌছে লাগেজটি উদ্ধার করেন। এ সময় স্থানীয় জনগণের মাঝে লাগেজটি খুলে লাশ দেখতে পান। পরে পুলিশ লাশ উদ্ধা করে থানায় নিয়ে আসে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান,অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *