মোস্তফা গাজী,বকশীগঞ্জ প্রতিনিধি

বকশিগঞ্জ জামালপুর প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে কৃষি ও গ্রামীণ রূপান্তরের লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার(২২ জুন) উপজেলা সরকারি গণগ্রন্থাগারে এই কংগ্রেসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে কৃষকদের সচেতনতা বৃদ্ধি, জৈব বালাইনাশকের ব্যবহার এবং আলু চাষিদের জন্য কোল্ড স্টোরেজ নির্মাণের ওপর জোর দেওয়া হয়।
বাংলাদেশ কৃষি ও গ্রামীণ রূপান্তরের মাধ্যমে পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীলতা অর্জনের লক্ষ্যে বকশীগঞ্জে অনুষ্ঠিত হলো পার্টনার কংগ্রেস। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন অঞ্চলের প্রায় ১০০ জন কৃষক অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান। উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম। উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন ।