মোহাম্মদ আলী জিন্নাহ,মাদারগঞ্জ প্রতিনিধি

স্বপ্নপুরণে বিদেশ গিয়ে সড়কদুর্ঘটনায় নিহত’ ফিরলো মাদারগঞ্জের দুই যুবকের নিথরদেহ।
ইরাকে সড়কদুর্ঘটনায় নিহত মাদারগঞ্জের বাসিন্দা দুই যুবকের মরদেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে। শনিবার বিকাল সোয়া ৩ টায় মাদারগঞ্জ উপজেলার ২ নং কড়ইচড়া ইউনিয়নের দক্ষিণ ঘুঘুমারী এলাকায় মনোহার আলী মন্ডলের মরদেহ এবং ১ নং চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি এলাকার বজলুর রহমানের মরদেহ এসে পৌছে। নিহত মনোহার আলী মন্ডল (৩৫) ওই এলাকার খলিল মন্ডলের ছেলে । নিহত বজলুর রহমান কোয়ালিকান্দি এলাকার আলাউদ্দীন মাষ্টারের ২য় ছেলে। উল্লেখ্য যে, গত ২৫ মে ইরাকের কূর্দিস্থানের কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়কদুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনেই প্রাণ হারান। মৃত্যুর ২৬ দিন পর মনোহার আলী মন্ডল এবং বজলুর রহমানের মরদেহ মাদারগঞ্জের গ্রামের বাড়িতে এসে পৌঁছে। মনোহার আলী’র বিকাল সাড়ে ৫ টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় এবং বিকাল সাড়ে ৪ টায় নিহত বজলুর রহমানের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজা নামাজে হাজারো মুসল্লী উপস্থিত ছিলেন।