ভারী বৃষ্টিতে বেহাল ডিগ্রীরচর–তারাটিয়া এলজিইডি সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

ভারী বৃষ্টিতে বেহাল ডিগ্রীরচর–তারাটিয়া এলজিইডি সড়ক, দুর্ভোগে হাজারো মানুষফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃজামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ডিগ্রীরচর থেকে তারাটিয়া পর্যন্ত এলজিইডি সড়কটি টানা ভারী বৃষ্টির কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানা-খন্দের সৃষ্টি হওয়ায় যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিনের অবিরাম বৃষ্টিতে সড়কের কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য গর্ত তৈরি হয়েছে। ফলে কান্দাপাড়া, তারাটিয়া, ডিগ্রীরচরসহ আশপাশের কয়েকটি এলাকার বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও রোগীবাহী যানবাহন সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়ছেন।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় বৃষ্টির পানিতে এর অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে। অনেক স্থানে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ছোট যানবাহন প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে এবং ভারী যানবাহন চলাচল করতে গিয়ে আটকে পড়ছে।এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, বর্ষা মৌসুমে গুরুত্বপূর্ণ এই সড়কের দুরবস্থা দূর করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডও ব্যাহত হবে।স্থানীয় সচেতন মহলের মতে, জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি মেরামত ও সংস্কারের উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *