বরগুনায় সমসাময়িক বিষয় নিয়ে পুলিশ সুপারের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত।

ইত্তিজা মনির, বরগুনা প্রতিনিধি

সমসাময়িক বিভিন্ন বিষয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং পুলিশি সেবার মানোন্নয়ন নিয়ে বরগুনার সাংবাদিকদের সঙ্গে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা। তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

পুলিশ সুপার বলেন, অপরাধ দমনে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং মাদক, চুরি, ছিনতাই, কিশোর গ্যাং ও সাইবার অপরাধ প্রতিরোধে বিশেষ নজরদারি অব্যাহত থাকবে। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।
সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, সড়ক নিরাপত্তা, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং জনভোগান্তি সংক্রান্ত বিষয় তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এবং জনগণের স্বার্থে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বরগুনার সার্বিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *