বকশীগঞ্জে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা

মোস্তফা গাজী,বকশীগঞ্জ প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে তিনটি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার(১৭ জুন)দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা এসব জরিমানা করেন।
জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ কাগজপত্র, অনুমোদন ছাড়াই কার্যক্রম চালু করা ও নিয়ম না মেনে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা
করার অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল ইসলামের নেতৃত্বে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ফরিদ ডায়াগনস্টিক সেন্টার ও হেলথ কেয়ার সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এই তিনটি প্রতিষ্ঠানে নানা অনিয়ম ও অসঙ্গতি ধরা পড়ায় নিউ পপুলারকে ২০ হাজার টাকা, ফরিদ ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার ও হেলথ কেয়ার সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি এই তিনটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম জানান, স্বাস্থ্যখাতে এসব অনিযম রূখতে জনস্বার্থে এসব অভিযান অব্যাহত রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *