ইত্তিজা মনির, বরগুনা প্রতিনিধি

জেলা গোয়েন্দা শাখা, বরগুনার অভিযানে বরগুনা সদর থানা এলাকা থেকে ০১(এক) জন আসামী গ্রেফতার ও ১০০(একশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার।
মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা, বরগুনা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, বরগুনা এর নেতৃর্ত্বে এসআই (নিরস্ত্র) মোঃ জাহিদ হোসেনের সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১৬/০৬/২০২৬ খ্রিঃ ০৪:৩০ ঘটিকার সময় বরগুনা জেলার বরগুনা থানার ০৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়নের ০৩নং ওয়ার্ডস্থ আয়লা আদাবাড়িয়া সাকিনে আসামী মোঃ পলাশ(৩২) এর দোচালা টিনের ঘরের পিছনের রুমের আসামীর শয়ন কক্ষের সুকেজ এর পিছন হইতে ১০০(একশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ধৃত আসামী মোঃ পলাশ পিতা- হানিফ দফাদার মাতা আপিয়া বেগম, সাং- আয়লা আদাবাড়িয়া, ০৩নং ওয়ার্ড, ০৪নং কেওড়াবুনিয়া ইউনিয়ন, থানা ও জেলা- বরগুনা কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা রুজু করা হয়েছে।