মেলান্দহ পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা

মোঃ আলিফ,স্টাফ রিপোর্টার

জামালপুরের মেলান্দহ পৌরসভায় ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত এবং ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে আজ ১৫ জুন (সোমবার) সকাল ১১টায় পৌরসভা হল রুমে এক বিশেষ সভা ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

উক্ত বাজেট ঘোষণা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ পৌরসভার প্রশাসক জিন্নাতুল আরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যুতি এবং মেলান্দহ থানার ওসি (তদন্ত)। এছাড়া পৌরসভার সহকারী প্রকৌশলী মোয়াক্ষির হোসেনসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সাংবাদিকদের সামনে ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত বাজেট এবং আগামী ২০২৬-২৭ অর্থ বছরের জন্য একটি উন্নয়নমুখী ও জনকল্যাণমূলক প্রস্তাবিত বাজেট পেশ করা হয়।

পৌর প্রশাসক জিন্নাতুল আরা তাঁর বক্তব্যে বলেন, “নগরায়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। পৌরসভার এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে তিনি নাগরিকবৃন্দের সহযোগিতা কামনা করেন।”

বাজেট উপস্থাপন শেষে উন্মুক্ত সাংবাদিক সম্মেলনে গণমাধ্যম কর্মীরা পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও নাগরিক সুবিধা নিয়ে নানা প্রশ্ন করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পৌরসভার সার্বিক অগ্রগতিতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *