জামালপুর জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মোস্তফা গাজী,বকশীগঞ্জ প্রতিনিধি

মাননীয় প্রধান প্রধানমন্ত্রী কর্তৃক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচি এর শুভ উদ্বোধন উপলক্ষে জামালপুর জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুর ১ টায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া বিনোদন কেন্দ্রে সংরক্ষিত বনে নিম গাছের চারা রোপণের মধ্য দিয়ে তিনি এ কর্মসূচির সূচনা করেন।
ইঞ্জিনিয়ার মোঃ আলামিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি ও উদ্বোধক জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ সিরাজুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি  মানিক সওদাগর সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি ছিল।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে সরকার গঠন করা বিএনপি ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির মতো নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। এর বাইরে ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা এবং ক্রীড়াবিদদের সন্মানী ও ক্রীড়া কার্ড প্রদান কর্মসূচি চালু করা হয়েছে।
পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার লক্ষ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয় আগামী ৫ বছরে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে। প্রথম ধাপে ৪৯ জেলার ১৪৯ উপজেলায় দেড় কোটি চারা রোপণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *