
জামালপুরের মেলান্দহ উপজেলায় বন্যা আশ্রয়কেন্দ্রের পাইলিংয়ের নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকরাম হোসেন নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (০৯ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার হরিপুর হোসেনিয়া উচ্চবিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম হোসেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।( বিস্তারিত ঠিকানা জানা যায়নি)
যেভাবে দুর্ঘটনাটি ঘটে;
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হরিপুর হোসেনিয়া উচ্চবিদ্যালয়ে সরকারের বন্যার্তদের আশ্রয়কেন্দ্র নির্মাণকাজের অংশ হিসেবে পাইলিংয়ের কাজ চলছিল। আজ পাইলিংয়ের কাজ করার সময় পাশে থাকা পল্লী বিদ্যুতের লাইনের তারের সংস্পর্শে আসে। এতে মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন শ্রমিক আকরাম হোসেন।
হাসপাতাল ও পুলিশের বক্তব্য;
দুর্ঘটনার পরপরই সঙ্গে থাকা সহকর্মীরা আকরামকে উদ্ধার করে দ্রুত মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পুলিশ কর্মকর্তা ও সদস্যরা মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগেও যান এবং লাশের খোজ খবর নেন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।