জামালপুর সীমান্তে আরও ১৮ জনকে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি!

মোস্তফা গাজী, বকশিগঞ্জ প্রতিনিধি

জামালপুর সীমান্তে আবারও পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় জনগণের কঠোর প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। মধ্যরাতে দেওয়ানগঞ্জের বাঘারচর সীমান্তে এ ঘটনা ঘটে।
৮ জুন সোমবার দিবাগত মধ্যরাতে ভারতের বিএসএফ হঠাৎ সার্চ লাইট বন্ধ করে দিয়ে ১৮ জনকে পুশইনের চেষ্টা চালায়।
তবে বিএসএফের এই অনৈতিক তৎপরতা টের পেয়ে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় এলাকাবাসী। গ্রামবাসী লাঠিসোঠা নিয়ে বিজিবির সঙ্গে সীমান্তে অবস্থান নিলে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ।
বিএসএফ গভীর রাতে লাইট নিভিয়ে হুট করে আমাদের দেশে মানুষ ঠেলে দেওয়ার চেষ্টা করছিল।
এর আগে শনিবার রাতেও বড়াইবাড়ী সীমান্তে একইভাবে ৮ জনকে পুশইনের চেষ্টা করা হলে তা ব্যর্থ করে দেওয়া হয়। ঘন ঘন পুশইনের এমন অপচেষ্টায় সীমান্তজুড়ে বর্তমানে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *