মোহাম্মদ আলী জিন্নাহ,মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে চালককে গুরুত্বর আহত করায় ২৫ ঘন্টা ঢাকাগামী বাস চলাচল বন্ধ ৬ ঘন্টা যাবৎ মাদারগঞ্জ টু জামালপুর মহাসড়ক যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগ যাত্রী সাধারণের।
সোমবার মাদারগঞ্জ পৌরবাস টার্মিনালে সরেজমিনে গিয়ে দেখা যায় রাজিব,মাদারগঞ্জ স্পেশাল, অর্কিড় অ্যালিগেন্স, দিয়া এন্টারপ্রাইজ, ক্রাউন ডিলাক্স, মাদারগঞ্জ ট্রাভেলস’ ইউনুসিয়া এন্টারপ্রাইজ, এম আর ট্রাভেলস সহ মোট ৫০ টি বাস টার্মিনালে অবস্থান করছে।
বাস শ্রমিক সূত্রে জানা গেছে রোববার বিকালে রাজিব বাস টার্মিনাল থেকে জোড়খালী বাজারে কাউন্টারের পাশেই মসজিদের সামনে অবস্থান করলে কাউন্টার কর্তৃপক্ষ শফিকুল,সোহেল,মহব্বত এ ৩ জন মিলে বাস চালক মমিন (৪০) কে মারধোড় করে। এ ঘটনাকে কেন্দ্র করে বিজয় নামে হেল্পার জগড়া থামাতে এগিয়ে আসলে দ্বিতীয় ধাপে সোহেল (৩০) বিজয়কে দেশীয় অস্ত্র (বটি) দিয়ে মাথায় কুপিয়ে গুরুত্ব আহত করে।
আহত বিজয় (২৮) কে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জামালপুর এবং জামালপুর ২৫০ শয্যা হাসপাতাল থেকে ময়মনসিংহ রেফার্ড করা হয়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন আছে বিজয়। এ ঘটনায় আহত বাস চালক মমিন বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
রোববার সন্ধা থেকে আজ সোমবার রাত ৮ পর্যন্ত মাদারগঞ্জ টু ঢাকা মহাখালী বাস চলাচল বন্ধ রয়েছে। বিকাল ৪ টা থেকে পৌর বাস টার্মিনালের সামনে শ্রমিকরা মাদারগঞ্জ টু জামালপুরগামী মহাসড়কে বাস রেখে চান চলাচল বন্ধ রাখে । দুনিয়ার মজদুর এক হও লড়াই কর, বাস চালককে মারলো কেন প্রশাসন জবাব চাই। আসামীকে গ্রেফতার’ করতে হবে করতে হবে ইত্যাদি স্লোগানে উপজেলা শ্রমিকদলের সভাপতি আনোয়ার জাহিদ মাখনের নেতৃত্বে মহাসড়কে বিক্ষোভ করে।
বাস চালক মাসুদ রানা, কারুজ্জামান মাসুদ, ঈসমাইল হোসেন কাজিম বলেন জোড়খালী বাজারে কাউন্টার এর সোহেল, শফিকুল, মহব্বত এ ঘটনা ঘটিয়েছে। বর্তমানে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে গুরুতর আহত বিজয়। বর্তমানে বাস চলাচল বন্ধ আছে। আসামীদের গ্রেফতার না করা পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচী চলমান থাকবে।
মাদারগঞ্জ উপজেলা শ্রমিকদলের সভাপতি এবং পৌর বাস টার্মিনালের নেতা আনোয়ার জাহিদ মাখন জানান আসামী যদি গ্রেফতার না হয় তাহলে আগামীকাল আরো কঠোর আন্দোলনের কর্মসূচী দেওয়া হবে।
পৌর বাস টার্মিনালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে মাদারগঞ্জ মডেল থানা ওসি স্নেহাশিস রায়, মাদারগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন। সন্ধা সাড়ে ৭ টায় পৌর বাস টার্মিনালে আসেন ইউএনও সুমন চৌধুরী। জেলা শ্রমিদলের নেতৃবৃন্দ বিষয়টি সমাধানের জন্য।
মাদারগঞ্জ মডেল থানা ওসি স্নেহাশিস রায় এর সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।