মেলান্দহ পৌরসভায় বিবাহিত বনাম অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জামালপুরের মেলান্দহ পৌরসভার ৫নং ওয়ার্ডের উত্তর আদিপৈত মধ্যপাড়া গ্রামে যুব সমাজের উদ্যোগে এক জমকালো ‘বিবাহিত বনাম অবিবাহিত’ প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ২ জুন (মঙ্গলবার) বিকেলে স্থানীয় মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয়।

​গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এবং যুব সমাজকে মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রেখে সুস্থ বিনোদন দিতেই এই ব্যতিক্রমী ফুটবল ম্যাচের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। খেলাটি দেখতে স্থানীয় শত শত ক্রীড়ামোদী দর্শক মাঠে ভিড় জমান।

​অতিথি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ​উক্ত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন মেলান্দহ আল আকসা ইসলামী একাডেমীর পরিচালক মোঃ মোখলেছুর রহমান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:​মোঃ জহুরুল, ​মমিনুল ইসলাম,বাদশা মিয়া,​নুরুল ইসলাম,বিক্ষু মিয়া, ​ফটিক সাহেব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ জনগণ।

​খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এ ধরনের সুস্থ ধারার ক্রীড়া প্রতিযোগিতা আগামীতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *