ঘাটাইলে পুনঃগণনায় অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলনে ফলাফল বাতিলের দাবি

মোঃ আশরাফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার নির্বাচনে পুনঃগণনার মাধ্যমে ফলাফল পরিবর্তনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো.মাহবুব আলম।

রোববার (১ জুন) বিকেলে ঘাটাইলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, গত ২২ মে অনুষ্ঠিত নির্বাচনে উপজেলার শিক্ষকরা উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন। ভোট গণনা শেষে তাকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয়। তবে নির্বাচনের ১০ দিন পর পুনঃগণনার নামে নতুন ফলাফল প্রকাশ করে অন্য প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, পুনঃগণনা প্রক্রিয়া ছিল পরিকল্পিত ও প্রশ্নবিদ্ধ। ভোট গণনা শেষে ব্যবহৃত ও অব্যবহৃত ব্যালটপত্র যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি এবং সেগুলো ব্যক্তিগত হেফাজতে রাখা হয়েছিল বলে তার দাবি। পরবর্তীতে অনৈতিক সুবিধা নিয়ে নতুন করে ব্যালট পত্র ছাপিয়ে ফলাফল পরিবর্তন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে মাহবুব আলম পুনঃগণনার মাধ্যমে ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করে এর তীব্র প্রতিবাদ জানান। তিনি এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং বিতর্কিত ফলাফল বাতিলের দাবি জানান।

এ সময় তিনি বলেন, “আগামী তিন দিনের মধ্যে পুনঃগণনার ফলাফল বাতিল করা না হলে উপজেলার শিক্ষক সমাজকে সঙ্গে নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচন কমিশনার বলেন, সংগঠনের ২১ ধারা মোতাবেক ভোট পুনরায় গণনার বিধান রয়েছে এবং সে আইন অনুায়ী স্বচ্ছ প্রক্রিয়ায় উভয় প্রাথীর সামনে পুনরায় ভোট গণনা করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *