ইসলামপুরে অটো-বাইকের মুখোমুখি সংঘর্ষ আহত- ৪

রোকনুজ্জামান সবুজ .ইসলামপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর পৌরশহরে পলবান্ধা উজানপাড়া নেংটিখাল ব্রিজ সংলগ্ন মেন রোড়ে অটোরিকশা ও মোটর সাইকেল
মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪জন আহত হয়েছেন।
গত বুধবার (২৮মে) বিকালে দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— মোটরসাইকেল চালক মারুফ (১৫) পিতা নুরুল ইসলাম, গ্রাম জামিয়াকান্দা,অটোরিকশা যাত্রী আলীম (১২) পিতা সলিমুদ্দিন, অটোচালক মিল্লাত (২৪)পিতা সলিমুদ্দিন এবং রাশেদুল (২৫) পিতা ওয়াজিত উদ্দিন গ্রাম- দিগারকান্দি,থানা দেওয়ানগঞ্জ।

স্থানীয় সূত্রে জানা যায়, মারুফ ইসলামপুর থেকে দেওয়ানগঞ্জের দিকে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। অপরদিকে দেওয়ানগঞ্জ থেকে ইসলামপুরগামী একটি অটোরিকশা পলবান্ধা নেংটিখাল ব্রিজ সংলগ্ন পৌঁছালে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল চালক অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারুফ ও আলীমের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। বাকিদের ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *