মো. আলমগীর, জামালপুর

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৬ মে) দুপুরে নাও ভাঙ্গা চার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়ার ব্যক্তিগত অফিসে এ নগদ অর্থ বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়া, জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক একরাম হোসেন হিরো, শহর বিএনপির সাবেক সদস্য মো. মোতালেব হোসেন, শহর যুবদলের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন মন্ডল, শহর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহবায়ক মো. শামীম শেখসহ বিএনপি ও শহর যুবদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা ফিরোজ মিয়া বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপহার পাঠিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি এমপি। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছেন। আমরা তার ঈদ উপহার নগদ অর্থ আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সবাইকে ঈদ মোবারক। আগামী দিনে বিএনপি ও নিলোফার চৌধুরী মনি আপার জন্য দোয়া করবেন। এখানে কষ্ট করে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।
এক হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার নগদ অর্থ বিতরণ করা হয়।