সাংবাদিক আবু তাহেরের ওপর হামলা করায়, থানায় লিখিত অভিযোগ

এনামুল কবির, সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাংবাদিক মো. আবু তাহেরের ওপর হামলা ও নগদ ১৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ অনুযায়ী, শনিবার (২৩ মে) পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করার কথা বলে আল আমিন নামে এক ব্যক্তি তাকে বাংলাবাজারে ডাকেন। সেখানে পৌঁছালে আল আমিনসহ অজ্ঞাত আরও তিন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালিয়ে আহত করেন এবং তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগ করা হয়েছে।পরে স্থানীয়দের সহায়তায় তিনি উদ্ধার হয়ে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *