মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ২

নুরুজ্জামান পাভেল,‎মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর সদর উপজেলার বন্দর এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শোভন (১৮) ও নয়ন (১৮) নামের দুই কিশোর নিহত হয়েছে।শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শোভন সদর উপজেলার বন্দর ক্লাবপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে ও নয়ন খন্দকার পাড়া এলাকার হাফিজুর ইসলাম এর ছেলে।

স্থানীয়রা জানান,শোভন ও নয়ন মোটরসাইকেল করে মেহেরপুর থেকে মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে বন্দর এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কলাবোঝাই একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সজোরে সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হলে।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর সেলিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *