জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ আলমগীর, জামালপুর প্রতিনিধি

“প্রকৃতি ও পরিবেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে ন্যায় জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৯ মে) বিকালে শিশু একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেন পরিবেশ অধিদপ্তর জামালপুর।চিত্রাংকন প্রতিযোগিতায় জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সুলতানা আহমেদ স্বপনা ও পরিদর্শক সঞ্জিত বিশ্বাস উপস্থিত ছিলেন।পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি তার বক্তব্যে বলেন, পরিবেশ বিষয়ে শিশুদের সচেতনতাবৃদ্ধির জন্য এই চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন করা হয়।চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।চিত্রাংকন প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *