ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২), জামালপুর। শনিবার (১৭ মে) পরিচালিত এ অভিযানে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।ডিবি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি-২ এর একটি দল। এরই ধারাবাহিকতায় দেওয়ানগঞ্জ থানাধীন সানন্দবাড়ী এলাকার জল ব্রিজের ওপর থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন,সানন্দবাড়ী এলাকার মো. সামাদের ছেলে মো. নয়ন (২২) এবং মকিরচর এলাকার ঈমান আলীর ছেলে মো. সুমন (২৩)। তারা উভয়েই দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা।ডিবি পুলিশ জানায়, আটক নয়নের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং সুমনের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই শাহজাহান ও এসআই মনিসাধ্য। তাদের সঙ্গে সঙ্গীয় ফোর্স অংশ নেয়।ডিবি পুলিশ জানায়,এ ঘটনায় মাদক আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।