বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

মোস্তফা গাজী,বকশীগঞ্জ প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন হয়েছে।
সোমবার (১৮ মে) সকালে উপজেলা খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আফিয়া সুলতানা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, বিসমিল্লাহ অটো রাইস মিলের মালিক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
জানা গেছে, চলতি মওসুমে বকশীগঞ্জ খাদ্য গুদামে ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ২৯৭ মেট্রিক টন ধান ও ৪৯ টাকা কেজি দরে ৮২৫ মেট্রিক টন চাল ক্রয় করা হবে।
প্রতিবারের ন্যায় এবারও কৃষক অ্যাপস এ আবেদনের মাধ্যমে কৃষকরা সরকারি মূল্যে ধান বিক্রি করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *