মোস্তাফিজুর রহমান, ধামরাই প্রতিনিধি

প্রশংসা নয় পরামর্শ দিন, নিরাপদ সড়ক বাস্তবায়নে প্রতিজ্ঞা নিন এই শ্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই এর ৬ষ্ঠ দ্বিবার্ষিক কমিটি ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয় ধামরাই উপজেলার হল রুমে গত শনিবার দুপুরের দিকে। এসময় ৫৬ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে যুব বিষয়ক সম্পাদক নিসচা কেন্দ্রীয় কমিটি মোহাম্মদ ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ঢাকা ২০ ধামরাই তমিজ উদ্দিন।
কমিটি ঘোষণা অনুষ্ঠানের উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিআইয়ের প্রতিষ্ঠাতা পরিচালক সামছুল হক ও নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এম.নাহিদ মিয়া সহ উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ।