রাঙামাটিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

আলমগীর মানিক, রাঙামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির বন্দুকভাঙ্গা এলাকার ২নং ওয়ার্ডের চংলাছড়িতে এক প্রতিবন্ধী পাহাড়ি কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটক কিশোরের নাম মোঃ তসিব (১৫), ডাক নাম সাইফুল ইসলাম। সে রাঙ্গামাটির রিজার্ভ বাজার পুরানবস্তি এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ সেলিম ও মাতা বিবি বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ মে) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ভিকটিমের পরিবারের সদস্যরা মাছ আনতে বাইরে গেলে প্রতিবন্ধী কিশোরী বাসায় একা ছিল। এ সুযোগে অভিযুক্ত কিশোর জোরপূর্বক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর বিষয়টি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী অভিযুক্তকে ধাওয়া করে আটক করেন। পরে স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে রাঙ্গামাটি কোতোয়ালি থানায় খবর দেওয়া হলে রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে জনতার কাছ থেকে নিজেদের হেফাজতে নেয়।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান জানান, অভিযুক্তকে থানায় নেওয়া হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটির আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *