ডাংধরা ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি


ফেইসবুকে অপপ্রচারের অভিযোগে ‘আলোকিত ডাংধরা’ পেইজ মালিকের বিরুদ্ধে প্রতিবাদ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভুল তথ্য প্রচার ও অপপ্রচার চালিয়ে মানসম্মান ক্ষুণ্ন করার অভিযোগ উঠেছে ‘ভুয়া টিভি বর্তমানে আলোকিত ডাংধরা’ নামের একটি পেইজের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিবাদী সংবাদ সম্মেলন করেছেন ডাংধরা ইউনিয়নের ইউপি সদস্য আনিসুর রহমান বাপ্পী।
শনিবার (১৬ মে) সকালে ডাংধরা ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আনিসুর রহমান বাপ্পী অভিযোগ করেন, পেইজটির মালিক আশরাফ হোসেন দীর্ঘদিন ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করে তার ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।
তিনি বলেন, একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এসব অপপ্রচারের কারণে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়েছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউনিয়ন পরিষদের সদস্য, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *