মজিবুর রহমান, কালীগঞ্জ প্রতিনিধি

কালীগঞ্জে গাঁজা ও ইয়াবা কারবারি ও পলাতক আসামীকে আটক করেছে থানা পুলিশ। আজ শনিবার(১৬ মে ২৬) তাদের জেল হাযতে পাঠানো হয়।
গত শুক্রবার গভীর রাতে ধৃত মোঃ আওলাদ হোসেন (৪৬), পিতা- মৃত জয়নাল আবেদীন, সাতানিপাড়া, রাঙ্গামাটিয়া, বক্তারপুর, অন্যদিকে মামলার পলাতক আসামী সাখাওয়াত হোসেন (৩৫), পিতা- হাফিজ উদ্দিন, সাং- দূবার্টি, থানা- কালীগঞ্জ ও নাইবুর রহমান (২৫), পিতা- মৃত মকু উদ্দিন, সাং- সাতানিপারা থেকে আটক করে।
থানা সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে কালীগঞ্জ থানাধীন বক্তারপুর ইউনিয়নের সাতানীপারা সাকিনস্থ আসামী মোঃ আওলাদ কে আটক করে। জিজ্ঞাসাবাদের পর তার নিজ বতসত বাড়ীর টিনসেড বারান্দার কক্ষ থেকে
২৫(পচিশ) পিস ইয়াবা ট্যাবলেট। যার ওজন ২.৫ (দুই দশমিক পাঁচ) গ্রাম, মূল অনুমান ৭,৫০০/- (সাত হাজার পাঁচশত) টাকা এবং ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা, যার মূল্য অনুমান ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা।
মামলাটির বাদী, এসআই/মোঃ রিয়াদুল ইসলাম, মামলাটি তদন্তকারী কর্মকর্তা, এসআই/মোঃ ইব্রাহীম শেখ।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো জাকির হোসেন, সত্যতা স্বীকার করে বলেন, এটি মাদক বিরোধী নিয়মিত অভিযান চলমান এর আওতায় তাদের আটক করা হয়েছে। অভিযান চলমান থাকবে।