মাদারগঞ্জে দুই ভাই ধান কাটতে গিয়ে বজ্রপাতে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের মৃত্যু!

মোহাম্মদ আলী জিন্নাহ,মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে বর্জ্যপাতে  মজনু’র মৃত্যু!  মাস্টার্স পড়ানোর স্বপ্ন নিভে গেল মায়ের।  শুক্রবার দুপুরে মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের কামারপাড়া এলাকায় বাচ্চু মন্ডলের ছেলে মজনু মিয়া  বজ্রপাতে মৃত্যু ঘটে। সে সরিষাবাড়ি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী এবং এনসিপি সহযোগী সংগঠন ছাত্র শক্তি মাদারগঞ্জ উপজেলা কমিটির সদস্য ছিলেন। 

 স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে  মজনু মিয়া (২৩) ও রাজু মিয়া (১৯) 

বাড়ীর পিছনে ধান কাটতে গিয়ে বজ্রপাতে তৎক্ষনাৎ  মারা যায় বড় ভাই মজনু মিয়া।  ছোট ভাই ক্ষনিক সময়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলে ঐ ধান ক্ষেতেই।  

নিহতের ছোট ভাই রাজু মিয়া জানান আমরা দুই ভাই একসাথে ধান কাটতে ছিলাম প্রায় শেষ পর্যায়ে ২/১ আটির মতো আছে হঠাৎ করে  বৃষ্টি’র মধ্যে বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়ে আমার বড় ভাই।  বড় ভাইয়ের এমন অবস্থা দেখে আমিও পড়ে যাই।  বাড়ীর লোকজন দৌড়ে এসে বাড়ীতে নেয়।  সে সময় আমার বাবা মসজিদে নামাজ পড়তে গেছিল। 

নিহতের মা মনজুয়ারা জানান আমার বাবা ধান কাটতে ছিল আমি তাদের রেখে বাড়ীতেই আসতে ছিলাম পিছনে তাকিয়ে দেখি আমার বাবা মজনু মাটিতে পড়ে আছে। ছেলেকে মাস্টার্স পড়ানোর স্বপ্ন ছিলো সব স্বপ্ন আমার শেষ হয়ে গেলো।  কান্নাজড়িত কন্ঠে মায়ের আক্ষেপ।  

ঘটনাস্থল পরিদর্শন করেন মাদারগঞ্জ মডেল থানা এস আই ওয়াজিউর রহমান সহ সঙ্গীয় ফোর্স।  রাত ৯ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *