দেওয়ানগঞ্জে চার পুরিয়া গাঁজাসহ দুই ব্যক্তি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড


ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কদমতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে চার পুরিয়া গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, ডাংধরা ইউনিয়নের গাড়হরী গ্রামের মৃত জহুর উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৫০) এবং কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার পূর্ব ইছাপুকুর গ্রামের মৃত ফুল বাবুর ছেলে মো. নূর বক্ত (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, কদমতলী বাজারসংলগ্ন সড়কে সন্দেহজনক অবস্থানে থাকা দুই ব্যক্তিকে তল্লাশি করে চার পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন।
ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৩৬ ধারার ৯ ও ১০(৫) উপধারায় দুই অভিযুক্তকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *