দলীয় বিবেচনা নয় যোগ্যতার ভিত্তিতে দেওয়া হবে সরকারি অনুদান।

কামাল উদ্দিন, পঞ্চগড় প্রতিনিধি

দলীয় বিবেচনা নয় যোগ্যতার ভিত্তিতে দেওয়া হবে সরকারের সকল প্রকার অনুদান দেবীগঞ্জে সাম্প্রতিক শিলা বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন, নগদ অর্থ ও জেলে পরিবারের মাঝে জাল এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়তা উপকরণ( হুইলচেয়ার) বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি।

১৫ মে দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উক্ত অনুষ্ঠানে ৭৪ বান ঢেউটিন, জনপ্রতি তিন হাজার টাকা নগদ অর্থ, ৪৪টি হুইলচেয়ার ও ৪৪টি জাল বিতরন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার দেবীগঞ্জ, সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় এর মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির উপজেলা সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক, আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপি। অফিসার ইনচার্জ সেলিম মালিক।

এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন সহ বিএনপির উপজেলার বিভিন্ন স্তরের নেতাবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি আগামীতে পঞ্চগড় ২ আসন তথা বোদা -দেবীগঞ্জের উন্নয়নের সার্বিক দিক তুলে ধরেন এবং স্ব হস্তে সকলের মাঝে অনুদান বিতরন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *