‘মানবতার পথে’ শ্লোগানে মেলান্দহে বকুলতলা যুব ইউনিয়নের বর্ণাঢ্য আত্মপ্রকাশ

মোঃ আলিফ , স্টাফ রিপোর্টার

শিক্ষা, স্বাস্থ্য ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে জামালপুরের মেলান্দহ উপজেলার বকুলতলায় এক নতুন সামাজিক দিগন্তের সূচনা হয়েছে। গত শুক্রবার (৮ মে) একটি বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ও পরিচিতি সভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘বকুলতলা যুব ইউনিয়ন’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
‘মানবতার পথে বকুলতলা যুব ইউনিয়নের সাথে’—এই মূলমন্ত্রকে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ শাহিন। তিনি বকুলতলা যুব ইউনিয়ন সদস্যবৃন্দের মাঝে ফরমপত্র বিতরণ করে সংগঠনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মানবিক সোসাইটি বকুলতলার চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন আকন্দ বলেন, “তরুণরাই একটি সমৃদ্ধ সমাজের মূল চালিকাশক্তি। শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নসহ সমাজ থেকে মাদক নির্মূলে বকুলতলা যুব ইউনিয়নের এই মহতী উদ্যোগ এলাকায় ইতিবাচক পরিবর্তনের জোয়ার আনবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
বকুলতলা যুব ইউনিয়নের সভাপতি রমজান আলী-র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হযরত আলী আকন্দ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
​মো: সৌকত আলী লিখন
​আ: হালিম মিয়া
​গোলাম মাওলা সরকার
​এমদাদুল হক অর্চন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য যুবকদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে সাধুবাদ জানান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামীতে তারা এলাকায় বৃক্ষরোপণ অভিযান, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং নিরক্ষরতা দূরীকরণে নানামুখী সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক যুবক ও সুধী সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *