মুজিবুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জের তুমুলিয়া এলাকা থেকে পিন্টু গমেজ ও রোমানকে ১২ লিটার চোলাই মদসহ আটক করে কালীগঞ্জ থানা পুলিশ।
পিন্টু গমেজ তুমুলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের লুকাশ গমেজ এর ছেলে।
মামলার বাদী এসআই (নিঃ) মোঃ ইব্রাহীম শেখ, কালীগঞ্জ থানা, গাজীপুর জানান,
গত বৃহস্পতিবার রা ১১ টার দিকে গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন তুমুলিয়া ২নং ওয়ার্ড এর পিন্টু গমেজ (৫৫) এর বসত বাড়ীর উঠান থেকে মাদক উদ্ধার করা হয়। যাহার মূল্য অনুমান ১২,০০০/-(বার হাজার) টাকা।
মামলার তদন্ত করবেন এসআই/শান্তি চন্দ্র দাস, কালীগঞ্জ থানা, গাজীপুর।
তাদের বিরুদ্ধে গাজীপুর এর কালীগঞ্জ থানার ,এফআইআর নং-১০, তারিখ- ০৭ মে, ২০২৬, ধারা- ৩৬(১) সারণির ২৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮