ভোলার দুলারহাটে মাদকসহ দুই বিক্রেতা আটক

মেহেদী হাসান,ভোলা প্রতিনিধি

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আহাম্মদপুর ইউনিয়নের ফরিদাবাদ গ্রামে অভিযান চালিয়ে ৪৩০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দুলারহাট থানা পুলিশ।

গতকাল রোজ রবিবার ( ৩ মে ) গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আহাম্মদপুর ৩ ওয়ার্ড মৃত মো: খোরশেদ আলম এর ছেলে মো: শামীম (২০) ও একই ইউনিয়নের মো: মফিজুল ইসলামের ছেলে মো: মনির হোসেন (৩৪)।

দুলারহাট থানা পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মো: শামীম এর থেকে ৫০ গ্রান এবং মনির হোসেন থেকে ৩৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়

দুলারহাট থানার অফিসার ইনচার্জ ইয়াসিন আলম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেফতারদের বিরুদ্ধে দুলারহাট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *