দেওয়ানগঞ্জে পহেলা মে উদযাপন: বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোছা. পারভীন আক্তার,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে মহান পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে উপজেলা ও পৌর শ্রমীক দলের উদ্যোগে পতাকা উত্তোলন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে প্রথমে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক ছারোয়ারের নেতৃত্বে দিবসটি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, উপজেলা যুবদলের আহ্বায়ক মনজু হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক বিপ্লব মণ্ডলসহ অন্যান্য নেতাকর্মীরা।
পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও তাদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *