মেলান্দহে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস পালিত

জামালপুরের মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উদযাপন হয়। উপজেলা পরিষদ হলরুমে মেলান্দহ উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত র‍্যালিটি মেলান্দহ উপজেলা অডিটোরিয়াম থেকে শুরু হয়ে মেলান্দহ বাজার প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। এসময় মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা ও সহকারী কমিশনার ভূমি মাহমুদা আক্তার জোতি সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *