মোহাম্মদ আলী জিন্নাহ মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে জলাবদ্ধতার মধ্যেই কাটছে আধাপাকা ধান’ লোকসানের মুখে কৃষকরা।গতকাল রোজ বৃহস্পতিবার বেলা ২ টায় মাদারগঞ্জ উপজেলার খরকা বিলের দক্ষিণ পাশে এ চিত্র দেখা যায়। সরেজমিনে গিয়ে দেখা যায় প্রায় ৫/৭ জন শ্রমিক আধাপাকা ধান কাটছে। হালকা বৃষ্টি হলেই তারতাপাড়া এলাকায় কয়েক বিঘা জমির ফসল পানিতে ডুবে যাবে। বাধ্য হয়েই কৃষকরা কাটছে আধাপাকা ধান।
ফজল মন্ডল, জমির উদ্দিন সহ কয়েকজন কৃষক জানান ধান পাকেইনি ক্ষেতে অতিরিক্ত পানি জমে থাকায় লোকসানের মুখে আছি। সামনে আরো যদি বৃষ্টি হয় তাহলে তলিয়ে যাবে ধান ক্ষেত নষ্ট হয়ে যাবে ফসল। আমাদের একটা ব্যবস্থা করার জন্য প্রশাসনের সু দৃষ্টি কামনা করছি।
এ ব্যাপারে কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান জানান বিষয়টি জেনেছি পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করা হবে ।
উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী জানান কৃষকদের বিষয়টি পরিদর্শন করবো।