কিউইদের বিপক্ষে​ সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ:

​নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে। আজকের ম্যাচে জয় পেলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে লিটন দাসের দল,অন্য দিকে নিউজিল্যান্ড এর চেস্টা থাকবে সিরিজে টিকে থাকতে। তবে বৈরী আবহাওয়াও বাধা হয়ে দাড়াতে পারে আজকের খেলা।
​সেরা একাদশ নিয়ে ভাবনা:
প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর বাংলাদেশ দলে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা কম। উইনিং কম্বিনেশন ধরে রেখে আজ মাঠে নামার লক্ষ্য থাকবে টিম ম্যানেজমেন্টের। ওপেনিংয়ে লিটন দাসের সাথে পারভেজ হোসেন ইমনের ওপর ভরসা রাখা হচ্ছে। মিডল অর্ডারে গত ম্যাচের নায়ক তাওহীদ হৃদয় এবং অভিজ্ঞ সাইফ হাসান থাকছেন মূল শক্তি হিসেবে।
​বোলিং বিভাগে রিশাদ হোসেনের লেগ স্পিন এবং শরিফুল-তানজিম সাকিবের পেস আক্রমণ নিউজিল্যান্ডের ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
​বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:
১. লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক)
২. পারভেজ হোসেন ইমন
৩. তানজিদ হাসান তামিম
৪. তাওহীদ হৃদয়
৫. সাইফ হাসান
৬. শামীম হোসেন পাটোয়ারী
৭. মেহেদী হাসান
৮. রিশাদ হোসেন
৯. তানজিম হাসান সাকিব
১০. শরিফুল ইসলাম
১১. রিপন মন্ডল
​ম্যাচ ফ্যাক্টস:
​ভেন্যু: বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, চট্টগ্রাম।
​সময়: দুপুর ২টা (বাংলাদেশ সময়)।
​সিরিজের সমীকরণ:
প্রথম টি-টোয়েন্টিতে তাওহীদ হৃদয়ের অপরাজিত ৫১ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে জয় পায় বাংলাদেশ। আজ জিতলে সিরিজ জয় নিশ্চিত হবে, আর নিউজিল্যান্ড হারলে সিরিজে টিকে থাকার আশা শেষ হয়ে যাবে কিউইদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *