মাদারগঞ্জ উপজেলা  “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুুতিমূলক সভা 

ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা এ স্লোগানে জামালপুরের মাদারগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকাল ৩ টায় মাদারগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলানতুন কুঁড়ি স্পোর্টস” কমিটি আয়োজিত এ প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী।   এ সময়  নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সদস্য সচিব যুব উন্নয়ন কর্মকর্তা , কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান, সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক, বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম আজাদ, মডেল থানার এস আই আশরাফুল আলম, বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা জাহান, নতুন কুঁড়ি স্পোর্টস উপজেলা কমিটির (ব্যাডমিন্টন) এ দায়িত্বে আব্দুল মান্নান,  (সাতারে) ইউসুফ হাসান অভি, (কাবাড়ি) হাফিজুর রহমান, (ফুটবল) এ জুয়েল রানা,   (ক্রিকেট) এ মেহেদী হাসান টুটুল, (দাবা) মঞ্জুরুল ইসলাম তামশা, (এথলেটিক্স) এ শামিম মিয়া, (মার্শাল) এ কাউছার মিয়া,  একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম হায়দার, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির,  মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, ক্রীড়ানুরাগী আল আমিন তালুকদারসহ বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ,ক্রীড়ানুরাগীবৃন্দ উপস্থিত ছিলেন।  উল্লেখ্য যে,  ১২ থেকে ১৪ বছর বয়সি শিক্ষার্থীরা ফুটবল,ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাড়ি, দাবা, এথলেটিক্স, সাতার ও মার্শাল আর্ট এ রেজিষ্ট্রেশন এর মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন।  অনলাইনে রেজিষ্ট্রেশন আগামী ২৭ এপ্রিল-২০২৬  পর্যন্ত চলবে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *