জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি সভাপতি হোসেন আলী গ্রেফতার

মাহমুদুল হাসান, মেলান্দহ প্রতিনিধি

৮৩ পিস ইয়াবাসহ হোসেন আলী নামের এক স্থানীয় বিএনপি নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত হোসেন আলী ফুলকোচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
​গতকাল সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল ফুলকোচা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।
​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ফুলকোচা বাজারে ইয়াবাসহ এক ব্যক্তি অবস্থান করছেন—এমন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি টিম। অভিযানে হোসেন আলীকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​ডিবি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *