সরিষাবাড়ীতে পলাশ মিয়া ফারুকের উদ্যোগে ব্রীজের ঝুঁকিপূর্ণ স্টিল প্লেট মেরামত

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজের দীর্ঘদিন ধরে চলা ঝুঁকিপূর্ণ অবস্থার অবসান ঘটলো। স্থানীয় জনসাধারণের চলাচলের সুবিধার জন্য ও দূর্ঘটনা রোধে ব্রীজের জরাজীর্ণ ও খুলে যাওয়া স্টিল প্লেটগুলো মেরামত করা হয়েছে। দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ মিয়া ফারুকের অর্থায়নে এ মেরামত করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজের পিলারের মাঝে থাকা দুইটি স্টিলপ্লেট খুলে গিয়ে ব্রীজ থেকে প্রায় ১ হাত উপরে উঠে যায়। যে কোন সময় দূর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিলো। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পলাশ মিয়া ফারুকের ব্যক্তিগত অর্থায়নে ব্রীজের ঝুঁকিপূর্ণ অংশটি মেরামত করা হয়। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে পলাশ মিয়া ফারুক বলেন, বিষয়টি ফেসবুকের মাধ্যমে আমার নজর আসে। পরে আমি ব্যাক্তিগত ভাবে মানুষের নিরাপত্তা নিশ্চিত ও দূর্ঘটনা রোধের জন্য আমার নিজ উদ্যোগে মেরামত করে দেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *