মোহাম্মদ আলী জিন্নাহ,মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ খরকা হলরুমে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের ব্যবস্থাপনায় প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ খ্রি.অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী।
মাদারগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ এফ এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মো. আব্দুল মোতালেব সেলিমের সঞ্চালনায় মডারেটর হিসেবে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ জহুরুল ইসলাম।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন এসিল্যান্ড রাসেল দিও, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সানোয়ার হোসেন, অফিসার ইনচার্জ স্নেহাশীষ রায়, উপজেলা বিএনপি সেক্রেটারি মিজানুর রহমান আকন্দ রতন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, কোষাধ্যক্ষ মোঃ মোস্তাক খান প্রমূখ।
দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার বিষয় হলো “দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতার চেয়ে আইনের কঠোর প্রয়োগই বেশী কার্যকর ও শিক্ষা প্রতিষ্ঠানে সততা চর্চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার ভিত্তি”।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বালিজুড়ী এফ এম উচ্চ বিদ্যালয়, গুনারীতলা উচ্চ বিদ্যালয় ও হলি মিশন হাই স্কুল, মাদারগঞ্জ, জামালপুর ছাত্র-ছাত্রী বৃন্দ। এ বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন -মাদারগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খলিলুর রহমান, মাদারগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক, দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় জামালপুরের উপ -সহকারী পরিচালক মো. আতিউর রহমান।
হলরুমে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্র ছাত্রী বৃন্দ। ৪ টি দল থেকে চূড়ান্ত ভাবে পক্ষে ছিলেন হলি মিশন হাইস্কুল – বক্তারা হলেন – সাফরিন আজিজ ঐশী ৯ ম,মীম আক্তার ১০ ম,দলনেতা তানজিন অন্বেষা ইতি অপর পক্ষে বিপক্ষে ছিলেন – রওশন আরা বালিকা উচ্চবিদ্যালয়ের – আশা ১০ম,জান্নাতুল ফেরদৌস মাওয়া, ৯ ম,দলনেতা ইসরাত জাহান অন্ত ১০ম বিজয়ী হয়েছে রওশন আরা বালিকা উচ্চবিদ্যালয় এবং শ্রেষ্ঠ বক্তা ইসরাত জাহান অন্ত। শেষে পুরুস্কার বিতরণ করা হয়।