মোছা. পারভীন আক্তার, জামালপুর প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়ন এর সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হোসন এর বিদায় উপলক্ষে বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভা আয়োজন করা হয়।
৩০ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। মৌলভির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রকিবুল হাসান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ ইন্সট্রাক্টর ইউ আর সি মোঃ মহির উদ্দিন। আমন্ত্রিত অতিথি তারাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হালিম ও বলরামেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন প্রমুখসহ আরো অনেকেই। বিদ্যালয় ছাত্র ছাত্রী ফুলের মালা, ক্রেস, কেক কাটা এবং বিভিন্ন উপহারের মাধ্যমে বিদায়ী স্যারকে সংবর্ধনা জানান । এসময়ময় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুল হালিম ও রুহুল আমিন। কামরুল হোসন বলেন চাকরি জীবনের দীর্ঘ দিন পেরিয়ে এই বিদায় ক্ষণস্থায়ী হলেও বেদনাদায়ক