মোহাম্মদ আলী জিন্নাহ,মাদারগঞ্জ প্রতিনিধি

সেবা কেন্দ্র যেন মরণ ফাঁদ। ভবনটি প্রায় ৩০ বছর পূর্বে নির্মাণ করা হলেও বর্তমানে ভবনের দেওয়ালের বাহিরে’ নিচের অংশে ঝুলে আছে ঝুঁকিপূর্ণ মিটার। এলাকার অজ্ঞাত ছেলেরা জানালার কাচ ভেঙে চুরমার করে রেখেছে। দরজা ভেঙে চুরি হয়েছে ফ্যান,সোলার প্যানেল, বিদ্যুৎ এর তার ও পানির ট্যাংকের পাইপ। এরকম ঘটনা ঘটেছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়নে অবস্থিত তেঘরিয়া উপ স্বাস্থ্য কেন্দ্রে। উপ স্বাস্থ্য কেন্দ্রে এরকম চুরি’র ঘটনায় আতংকে এলাকাবাসী এবং স্বাস্থ্য কেন্দ্রের কর্তৃপক্ষ।
এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে কর্তৃপক্ষ। স্বাস্থ্য কেন্দ্রে সেবা নিতে আসা সেবাগ্রাহক কয়েকজন জানান আমরা বিভিন্ন রোগের ঔষধ নিতে আসি যেসব ঔষধ থাকে সেসব ঔষধ দেয় নিয়ে যাই সেবা পাই। আমাদের সাথে তো শিশুরাও আসে মিটার টা ঝুলে আছে দেওয়ালে’ যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।
তেঘরিয়া উপ স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন কিছু চুরি’র বিষয়ে ওই এলাকার বাসিন্দা ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শফিকুল ইসলাম জানান তেঘরিয়া উপ স্বাস্থ্য কেন্দ্র টি নাজেহাল অবস্থায় রয়েছে। কিছুদিন আগে চুরেরা দরজা ভেঙে ফ্যান ও বিদুৎ এর তার চুরি করে নিয়ে যায়। ফ্যান চুরি হওয়ার পরে দায়িত্বরত আকরাম হোসেন পুনরায় কিনে নিয়ে এসে লাগায়। প্রতিটি জানালা ভেঙে চুরমার করে দিয়েছে। প্রত্যেকবার হাসপাতালের ডাঃ এ গুলো মেরামত করে। হাসপাতালের দরজাটা ৪ বার ভাঙা হয়ছে। পরে কর্তৃপক্ষ থানায় অভিযোগ দেয় এবং পুলিশ এসে তদন্ত করে যায়। সরকার হাসপাতালটি আমাদের সুবিধার জন্য দিয়েছে এ জন্য সবাই লক্ষ্য রাখবেন। এখানে একটি প্রতিষ্ঠান এবং অনেক রোগী সেবা নেয়। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি হাসপাতালের মিটার টা যেন লাগানোর ব্যবস্থা করে ।
এ ব্যাপারে তেঘরিয়া উপ স্বাস্থ্য কেন্দ্রের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আকরাম হোসেন জানান মিটারের তার চুরি করে নিয়ে যায়। এখন মিটার ঝুঁকিপুর্ণ অবস্থায় আছে দ্রুত মেরামত করার প্রয়োজন। দরজা ভেঙে ৪ বার ভিতরে আসে এসে সোলার প্যানেল, ব্যাটারি,ফ্যান চুরি করে নিয়ে যায় এ অবস্থায় থানায় লিখিত অভিযোগ দায়ের করি ও কর্তৃপক্ষকে জানাই। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত করে যায়। মিটার টা লাগিয়ে দিলে এলাকাবাসী ঝুঁকিমুক্ত থাকবে। উপ স্বাস্থ্য কেন্দ্রে জনবল ও কম’ আমি একা ৮০ থেকে ১৫০ পর্যন্ত রোগী আসে। মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন জানান তেঘরিয়া উপ স্বাস্থ্য কেন্দ্রের ফ্যান, বিদ্যুৎ এর তার, পাইপ,সোলার প্যানেল চুরি হয়েছে বিষয়টি অবগত করেছে দায়িত্বরত উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। এ বিষয়ে থানায় একটি অভিযোগ ও দেওয়া হয়েছে। উপ স্বাস্থ্য কেন্দ্রের মিটার টি বর্তমানে ঝুঁকিপুর্ণ অবস্থায় আছে বিষয়টি সমাধানে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবো।