ইসলামপুর উপজেলা পরিষদে এমপির নবনির্মিত পরিদর্শন কক্ষ উদ্বোধন

শাহিন আলম হৃদয়,স্টাফ রিপোর্টার

জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় নবনির্মিত সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার (১১ জুলাই) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই কক্ষের শুভ উদ্বোধন করেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু।
​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​কক্ষটি উদ্বোধন শেষে সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, “ইসলামপুর উপজেলার সাধারণ মানুষের সেবা ও সুবিধার কথা বিবেচনা করেই এই পরিদর্শন কক্ষটি তৈরি করা হয়েছে। এটি উপজেলার সর্বসাধারণের জন্য সব সময় উন্মুক্ত থাকবে।”
​তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ন ও নাগরিক সুবিধাসমূহ যেন সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *