দেওয়ানগঞ্জে প্রতিবন্ধী পরিবারে আর্থিক সহায়তা ও বনজ চারা বিতরণ

ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে শারীরিক প্রতিবন্ধী ও দুস্থ শিশুদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা এবং বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার রতন আলো প্রতিবন্ধী শিক্ষা ও সেবা সংস্থার কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রতন আলো প্রতিবন্ধী শিক্ষা ও সেবা সংস্থার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ৩০টি প্রতিবন্ধী পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. লিয়াকত আলী। উদ্বোধক ছিলেন দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম বিদ্যুৎ।
দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক গোলাম সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রতন আলো প্রতিবন্ধী শিক্ষা ও সেবা সংস্থার সাধারণ সম্পাদক মো. রতন মিয়া, কার্যকরী সদস্য মো. শফিকুল ইসলাম সেলিম, সাদেকুল ইসলাম আঞ্জু, নাজমুল হক খান, আলমগীর মিয়া, মো. সাইফুল ইসলাম, সায়লা আহমেদ দিপা ও সুমাইয়া আক্তার মৌসুমিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, সমাজের অবহেলিত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরে ৩০টি প্রতিবন্ধী পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *