বকশীগঞ্জে জমি দখলের পাঁয়তারা ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মোস্তফা গাজী,বকশীগঞ্জ প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে পৈত্রিক জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
সোমবার দুপুরে বাট্টাজোড় ইউনিয়নের উজান পাড়া এলাকায় ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে এসময় বক্তব্য রাখেন ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষক রোকনুজ্জামান।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষক রোকনুজ্জামান বলেন, আমাদের পৈত্রিক সূত্রে পাওয়া ৩২ শতাংশ জমি একই গ্রামের প্রভাবশালী আজাহার আলী, মজনু মিয়া, খোকন মিয়া কয়েকদিন থেকে জোরপূর্বক দখলের পাঁয়তারা করে আসছে। তাঁরা জমি দখল করতে আমাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছেন। একই সঙ্গে আমাকে হত্যার হুমকি প্রদান করছেন। এতে করে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
তাই এর থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি এবং হুমকিদাতাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *