দেওয়ানগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়।খেলার উদ্বোধন করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।এ সময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান সাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম এবং প্রেসক্লাবের সহসভাপতি ফারুক মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ প্রীতি ফুটবল ম্যাচে স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল। খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *