​ইসলামপুরে কটাপুর বাজারে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন

রোকনুজ্জামান সবুজ,,জামালপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলার উলিয়া বাজার সংলগ্ন সাপধরী ইউনিয়নে কটাপুর বাজারে হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়েছে।

বুধবার(১৪অক্টোবর) বিকালে কটাপুর বাজারে সংলগ্ন যমুনা নদীতে সাপধরী গারামারা তৎসহ নোয়ারপাড়া ফেরী ও কুলঘাট ইজারাদার উলিয়া বাজার আয়োজনে জমকালো মধ্য দিয়ে চারটি নৌকা প্রতিযোগিতার নৌকা বাইস খেলা শুভ উদ্বোধন করা হয়।

প্রতিযোগিতাকে কেন্দ্র করে যমুনা ও তার শাখা নদী। নদীর দুই পাড়ে হাজারো উৎসুক জনতা ও দর্শকের ঢল নামে।

​প্রতিযোগিতার খেলার প্রথম দিনে অনুষ্ঠিত দুই ধাপের খেলায় অংশ গ্রহণকারী নৌকাগুলোর মধ্যে তীব্র অনুভূতি।

প্রথম রাউন্ডে অংশ নেন ‘বিজয় এক্সপ্রেস’ এবং ‘বাংলা নবাব’ মুখোমুখি হয় প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ লড়াই শেষে ‘বিজয় এক্সপ্রেস’ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

​দ্বিতীয় রাউন্ডে অংশ নেন ‘আশার আলো’ এবং ‘ঐক্যের তৈরি’ নৌকার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। ‘আশার আলো’ বিজয়ী হয়ে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়।

এ ব্যাপারে ইউপি সদস্য তোফিকুল ইসলাম ফেকু জানান, ১৪,১৫ ও ১৬ অক্টোবর এই তিন দিনব্যাপী দুপুর ১টা থেকে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতাটি পরিচালিত হবে। প্রতিযোগিতায় বিজয়ী দলগুলোর জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা রয়েছে,১ম পুরস্কার- মহিষ,২য় পুরস্কার-গরু ও ৩য় পুরস্কার-ছাগল।

​এ ছাড়াও এডভোকেট মনির আহমেদ পলাশ আইয়ুব আলী মাস্টার,ইউপি সদস্য বিপ্লব, নাজির উদ্দিন,হাফিজুর শেখ,আলী আহম্মেদ শফিকুর ইসলাম ও তোতা চৌধুরী জানান, গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকা বাইস খেলা ধরে রাখতে ও স্থানীয় তরুণ সমাজকে বিনোদন দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। শক্তিশালী নৌকার প্রতিদ্বন্দ্বিতা দেখার জন্য বিভিন্ন এলাকায় থেকে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *