জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ১০০ পিস ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কামাল উদ্দিন, পঞ্চগড় প্রতিনিধি

পুলিশ সুপার পঞ্চগড় মহোদয়ের সার্বিক নির্দেশনায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা পঞ্চগড় এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ডিবির একটি চৌকষ টিম গত ২১ আগস্ট ২০২৬ ইং তারিখ রাত্রী ২১.৩০ ঘটিকার সময় পঞ্চগড় জেলার তেতুলিয়া থানাধীন দেবনগর ইউনিয়নের লতিফগছ গ্রামস্থ মজিবর রহমান (৫০) ,পিতা মৃত তফিজ উদ্দিন এর গালামালের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ মহসিন আলী (৩০), পিতা মোঃ হকদুল ইসলাম মাতা ,মোসাম্মৎ মহসিনা বেগম ,গ্রাম নিজ বাড়ি, থানা তেতুলিয়া , জেলা পঞ্চগড়কে গ্রেফতার করে।

ধৃত ব্যক্তির নামে পঞ্চগড় তেতুলিয়া থানার মামলা নম্বর ১২, তারিখ ২২ আগস্ট ২০২৬ , ধারা ৩৬(১) সারণীর১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *