হালুয়াঘাটে জনস্বাস্থ্য সুরক্ষায় র‌্যাবিস ভ্যাকসিন এবং যুবসমাজকে উদ্ধুদ্ধ করতে ক্রীড়া সামগ্রী বিতরণ

এম,এ খালেক,হালুয়াঘাট প্রতিনিধি

​ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে জনস্বাস্থ্য সুরক্ষা এবং যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রসার নিশ্চিতকরণের লক্ষ্যে র‌্যাবিস ভ্যাকসিন ও ক্রীড়া সামগ্রী (ফুটবল) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১ আগষ্ট দুপুরে ​উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।
​অনুষ্ঠানের শুরুতে জনস্বাস্থ্য সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হালুয়াঘাটের জন্য ৩০০ ডোজ র‌্যাবিস ভ্যাকসিন প্রদান করা হয়। সংশ্লিষ্টরা জানান, এই ভ্যাকসিন র‌্যাবিস আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
​এছাড়া, যুবসমাজকে মাদক ও অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ, সবল ও মাদকমুক্ত সমাজ গঠনে উৎসাহিত করার উদ্দেশ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় ক্রীড়া ক্লাবের প্রতিনিধিদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর বলেন, “একটি সুস্থ প্রজন্ম গঠনে যেমন স্বাস্থ্যসেবার মান উন্নয়ন জরুরি, তেমনি যুবসমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই।”
​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি খেলাধুলার পরিবেশ সৃষ্টি করা বর্তমান প্রজন্মকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে বিকশিত এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
​অনুষ্ঠানে উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রণেশ চন্দ্র পন্ডিত, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়া সংগঠক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরিশেষে, জনকল্যাণে উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *